Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:৪৭

পলাতক আসামি জীবন চাকমা। ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার টেকনাফে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জীবন চাকমা নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শনিবার (১১ এপ্রিল) ভোরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামি জীবন চাকমাকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জীবন চাকমা ওই এলাকার বাসিন্দা চাইলা মং চাকমার ছেলে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর