Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১২:৫৩

ঢাকা: রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন ও সিটিটিসি কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১ হাজার ১২৭ পিস, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১ টি সাউন্ড বক্স, ১ টি কাটিং প্লাইয়ার্স, ১ টি প্লাস্টিকের কাঁচি, ১ টি কলকি, ২২ টি মোবাইল ফোন, ১ টি মাইক্রোবাস, ১ টি প্রাইভেটকার, ১ টি পরিমাপক যন্ত্র, ২৪ টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর