Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৭:২৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৯:৩৬

প্রতীকী ছবি।

যশোর: যশোরের নওয়াপাড়ায় ট্রাকচাপায় ওসমান ফকির নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওসমান ফকির নুরবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘দুপুরে নুরবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওসমান ফকির। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১৮৪০৯) তাকে চাপা দেয়। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর