Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে ইসি’র প্রতি নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ২১:২৭

ঢাকা: বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

জানা গেছে, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত দলটি ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞাপন

পরে সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার আদালত নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর