Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মাফিয়া আমলের রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৯:০৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২১:০৬

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

ঢাকা: বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

স্পিকার জানান, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিন তার সইযুক্ত পদত্যাগপত্র তার কাছে দাখিল করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বাইপাস সার্জারির পাশাপাশি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক গুরুতর রোগে ভুগছেন, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন এবং শারীরিক-মানসিক অসমর্থতার কারণে তার পক্ষে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনে সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন এবং স্পিকার হিসেবে একমাত্র তিনিই এই পদত্যাগপত্র গ্রহণ করে জাতীয় সংসদ সচিবালয়ে সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর