Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতিঝিলে সেই বোমা নিস্ক্রিয় করার সময় পথচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ২২:৫৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১১:৩৪

ছাতায় বিশেষ কায়দায় বানানো হয়েছে ‘বোমা সদৃশ’ বস্তু। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাতে রাজধানী ঢাকার মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই বোমা নিস্ক্রিয় করার সময় বিস্ফারণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের রাতে মতিঝিলে বোমা বিস্ফোরণ

আহত মিরাজ আহমেদ বলেন, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারীর কাজ করেন। রাতে মতিঝিল মেট্রোস্টেশনের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম। এসময় বিকট বিস্ফোরণে স্পিলিন্টার তার বাম চোখের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রাতে স্পিলিন্টারের আঘাত নিয়ে এক পথচারী হাসপাতালে আসে। তার বাম চোখের নিচে আঘাত লাগে। চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।’

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর