ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাতে রাজধানী ঢাকার মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সোয়া ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ঘটনার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আলামত সংগ্রহের কাজ করছেন। বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।
শেষখবর পাওয়া পর্যন্ত, বোমাটি নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ ছাতাটির মধ্যেই লুকানো ছিল বোমা।
এদিকে, এ ঘটনায় বন্ধ রয়েছে মতিঝিল মেট্রো স্টেশন। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এদিন বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্থলাভিষিক্ত হন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।