Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগে ৪ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২০:৪৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০০:০৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ঢাকার লালবাগে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর