Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের ইরানের ওপর ‘শক্তিশালী’ হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬ ১১:৫২ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৪:৪১

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে নতুন করে ‘ব্যাপক’ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড ‘সেন্টকম’। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার পাল্টা জবাব দিতে এসব হামলা চালানো হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে জাহাজে গত মঙ্গলবার (২৮ জুলাই) হামলা করেছিল ইরান। এর পরিপ্রেক্ষিতে দেশটিকে বুধবার (২৯ জুলাই) ‘শক্তিশালী জবাব’ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে হামলা স্থগিতের পাঁচ দিনের মাথায় আবারও ইরানের ওপর বড় ধরনের হামলা চালালো মার্কিন সেনারা।

বিজ্ঞাপন

তবে হামলায় ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এমন এক সময় নতুন এ হামলার ঘটনাটি ঘটলো, যার ঠিক একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিক একটি আধা-সামরিক ইরাকি বাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ হামলা চালায় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রে সেনারা।

গত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এ যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে। কিন্তু যুদ্ধ পাঁচ মাস পেরিয়েছে। শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

যদিও গত ২৪ জুলাই ট্রাম্পের কাছ থেকে হঠাৎ নির্দেশনা পাওয়ার পর বেশ কয়েকদিন দু’পক্ষের মধ্যে পালটাপালটি হামলা বন্ধ ছিল। এ সপ্তাহে কয়েক দিন তুলনামূলক শান্ত থাকার পর যুদ্ধ পরিস্থিতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

 

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর