Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক
১০ আগস্ট ২০২৬ ০৯:০৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১২:২৮

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। সঙ্গে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে ৬৮ বছর বয়সী হোর্হেকে শেষ বিদায় জানান মেসি।

গত শনিবার রোজারিও এক ক্লিনিকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা যান মেসির বাবা। এই খবর পেয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওতে অবতরণ করেন। আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে বাবার শেষকৃত্যে যোগ দেন। মেসিদের বাড়তি গোপনীয়তা দিতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবুও মেসির শোকে সঙ্গী হতে কবরস্থানের বাইরে হাজির হয়েছিলেন ভক্তরা। রোজারিও বিমানবন্দর এবং কবরস্থানে ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি’ ব্যানারও দেখা গেছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকপ্রস্তাব ও ফুলের তোড়া পাঠানো হয়।

রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসির পরিবারকে তাদের এই ক্ষতির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। শেষকৃত্য অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রস্তুত ছিল বলে তিনি জানান।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশে এই সপ্তাহের সকল পেশাদার ও যুব ক্যাটাগরির ম্যাচের আগে হোর্হের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর