Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরাসরি ক্রয় পদ্ধতিতে ৭ প্রতিষ্ঠান থেকে ১৪টি এলএনজি কার্গো কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:১৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩২

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে স্পট মার্কেট থেকে ১৪টি এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বিভিন্ন দেশের ৭টি প্রতিষ্ঠান থেকে ২টি করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কার্গো কেনা হবে।

এছাড়া বৈঠকে আরও ৩টি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে জি-টু-জি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ এবং ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডান্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি)-এর মধ্যে চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন;

বিজ্ঞাপন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ‘ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অফিস সরঞ্জাম হিসেবে ৪০টি ড্রাইভিং সিমুলেটর ক্রয়ের নীতিগত অনুমোদন; এবং

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-এর নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার লক্ষ্যে জাপানী প্রতিষ্ঠান ‘জেনারেল কন্ট্রাক্টর (জিসি) এমএইচআই’ থেকে দৈনিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে কারিগরি সহায়তার লক্ষ্যে আরও ১ বছরের জন্য ‘টেকনিক্যাল সার্ভিস (ফেজ-২)’ চুক্তি একক উৎস ভিত্তিক পরামর্শক (ব্যক্তি বা প্রতিষ্ঠান) নির্বাচন পদ্ধতিতে নিয়োগের নীতিগত অনুমোদন।

অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর নিয়ন্ত্রণাধীন ২টি বন্ধ ব্স্ত্র কারখানা ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) পদ্ধতিতে পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি অংশীদার নির্বাচনের জন্য চুক্তির চূড়ান্ত অনুমোদন প্রদানে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। কিন্তু উপস্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতসহ পরবর্তীতে পুনরায় উপস্থাপন করতে বলা হয়েছে।

বিটিএমসি’র নিয়ন্ত্রণাধীন ব্স্ত্র কারখানা ২টি হচ্ছে- নীলফামারির ‘দারোয়ানী টেক্সটাইল মিল’ এবং ‘মাগুরা টেক্সটাইল মিল’।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর