Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে নতুন ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১২:২৮

জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী করতে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে এবার আয়োজন করা হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। আগামী ২৮ আগস্ট মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটি।

জাতীয় দলে ওঠার পথে থাকা ক্রিকেটারদের জন্য নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। একই টুর্নামেন্টে তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকায় নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি পরবর্তী ধাপের ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন তরুণরা।

বিজ্ঞাপন

৫০ ওভারের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর একদিন বিরতি দিয়ে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।

টুর্নামেন্টের লিগ পর্ব হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এতে লিগ পর্বেই প্রত্যেক দলের চারটি করে ম্যাচ। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে জায়গা করে নেবে।

উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল—প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সবগুলো ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আগামী ২৮ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নতুন এই বয়সভিত্তিক ওয়ানডে টুর্নামেন্ট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর