Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৩:১৮

ভারতের বিপক্ষে সেপ্টেম্বরের সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বরং নির্ধারিত সময়ে সিরিজটি হওয়ার সম্ভাবনাই কম। এদিকে এর মধ্যেই বাংলাদেশের সামনে নিশ্চিত হয়েছে আরেকটি আন্তর্জাতিক ব্যস্ততা। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফরে থাকছে একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস আফগানিস্তান সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অক্টোবরের এই সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তান সফরের আয়োজক হওয়ায় সীমিত ওভারের ম্যাচগুলোর সূচি তারাই চূড়ান্ত করবে।

বিজ্ঞাপন

ভারত সিরিজ নিয়ে টানাপোড়েনের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে গুরুত্বপূর্ণ সংযোজন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ রয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। সামনে থাকা কঠিন সূচিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে আফগানিস্তান ম্যাচটি তাই বড় সুযোগ।

অন্যদিকে ভারতের বিপক্ষে সিরিজটি এখনো অনিশ্চিত। আগস্টের শেষ দিকে সিরিজটি হওয়ার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় সেটি নতুন সূচিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর