Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে রিকশা চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ২১:১৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ২২:০৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৫০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমানের বাড়ি নওগাঁ জেলার রানীগঞ্জ উপজেলার এনায়েতপুর সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রকিব। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ মনেশ্বর রোডেই থাকতেন তিনি।

গ্যারেজ মালিক মো. আরিফ হোসেন জানান, মনেশ্বর রোডে তার গ্যারেজ। সেখানেই ব্যাটারিচালিত রিকশা রাখে আব্দুর রহমান। দুপুরে রিকশা নিয়ে এসে চার্জে বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর