Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:৩৮

পাবনা: পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামে এক বৃদ্ধ রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর