Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ী থানা থেকে পালাল হত্যা মামলার রিমান্ডের আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২০:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০০:০৯

যাত্রাবাড়ী থানা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ৩ দিনের রিমান্ডে থাকাকালীন পালিয়ে যাওয়া আসামির নাম মিতু আকতার।

তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার আগমুহূর্তে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হত্যা মামলার এই আসামি কৌশলে পালিয়ে যায়।

সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি মিতু নামের এক নারী আসামি থানা থেকে পালিয়ে গেছে। তিনি ৩ দিনের রিমান্ডে ছিলেন। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে সে পালিয়ে যায়। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মিতু নামের ওই অভিযুক্ত একটি হত্যা মামলায় গ্রেফতার ছিলেন। তিনদিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর