Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গেল অর্থবছরে সাড়ে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ঢাকা: বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে সাড়ে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩৫ শতাংশ বেশি। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে সৌদি আরব, যেখান থেকে প্রবাসীরা ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকেও রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে গত অর্থবছরে শীর্ষ স্থানে থাকা যুক্তরাষ্ট্র এবার তৃতীয় অবস্থান থেকে নেমে পঞ্চম স্থানে পৌঁছেছে, দেশটি থেকে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যান্য দেশের মধ্যে ওমান, ইতালি, কুয়েত এবং কাতার থেকেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো অর্থের এই বড় উল্লম্ফন জাতীয় অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর