Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২১:২২

– ছবি : প্রতীকী

ঢাকা: চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ৪৮ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
 বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে দেশে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।
ডলারপ্রতি ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২১ কোটি ৪০ লাখ ডলার।ফলে মাসের শেষ দিকে প্রবাসী আয়ের প্রবাহ আরও বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা রয়েছে। আগস্ট মাসের শেষ দিকে এসে সেই প্রবৃদ্ধি আরও বেড়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর