Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

স্টাপ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম (৫৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান জলিলনগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনজু মিয়া সারেংয়ের ছেলে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন বলেন, ‘জলিলনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক নুরুল ইসলাম টিটুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন। এ সময় রাস্তায় নৈরাজ্য এবং বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেন তারা। বিক্ষোভের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জলিলনগর মোড় থেকে দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল।

এতে ওই মোড়ের উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দিলে তারা সরে যায়। ফলে দুপুর দেড়টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর