Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাউজানে যুবককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার রাউজানের উরকিরচরে মো. করিম (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার আরবান আলী বাড়ির প্রবাসী মো. শফির ছেলে। তার পেটে গুলি লাগায় ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কেরানিহাটে করিমকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘করিমকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তার বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর কেরানিহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর