Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৫:৩৯

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী চলছে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠান। তবে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করার সময় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দুপুর ১টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এতে বিকেলের মূল অনুষ্ঠান চলার সময় আবহাওয়ার অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানায়, আজকের দিনে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

সংস্থাটি আরও জানায়, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো