Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার আকাশ পরিষ্কার, বাতাসে শীতের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১২:৩১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৫:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস; বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকালে কিছুটা শীতের আমেজ অনুভব করা গেছে। সঙ্গে ছিল হালকা কুয়াশা। গতকাল রোববারের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় যা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর