Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় সকালে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১০:৪৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৪:২৮

রোদ থাকলেও কমেছে তাপমাত্রা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় শীতের আমেজ ক্রমেই গাঢ় হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে ঢাকায় উল্লেখযোগ্যভাবে কম।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

ঢাকার শীত ধীরে ধীরে জোরদার হচ্ছে, আর দিনের আবহাওয়া থাকবে স্বস্তিদায়ক— এমনটাই ইঙ্গিত আবহাওয়া অধিদফতরের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর