ঢাকা: বায়ুমান সূচকে ১৩২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই স্কোর অনুযায়ী বর্তমানে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের শ্রেণিবিভাগ হলো:
০-৫০: ভালো
৫১-১০0: মাঝারি বা সহনীয়
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১-২০০: অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১ বা তার বেশি: দুর্যোগপূর্ণ
এদিকে প্রকাশিত তালিকার শীর্ষস্থানগুলোতে রয়েছে বেশ কিছু দেশের প্রধান শহর। সূচকের তথ্য অনুযায়ী, ১৭৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৭২), তৃতীয় অবস্থানে কুয়েত সিটি (স্কোর ১৬৯), চতুর্থ অবস্থানে ইরাকের বাগদাদ (স্কোর ১৬১) এবং পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৬১)।