Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একই ফ্লাইটে শাকিব-মিষ্টি, ছবি ঘিরে রহস্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুন ২০২৫ ১৪:৪৯

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। জীবনের তৃতীয় বিয়ে নিয়ে আগে থেকেই আলোচনায় থাকা শাকিবের সঙ্গে এবার এক ফ্লাইটে দেখা গেল মিষ্টিকে, যা ঘি ঢেলেছে চলমান গুঞ্জনের আগুনে।

গত বছর শাকিবের পারিবারিক সূত্রে জানা গিয়েছিল, তার তৃতীয় বিয়ের জন্য এক চিকিৎসক পাত্রী খোঁজা হচ্ছে। তখন থেকেই অনেকে অনুমান করেন, সেই পাত্রী হয়তো মিষ্টি জান্নাতই। কারণ, ঢালিউডের নায়িকাদের মধ্যে মিষ্টি একমাত্র যিনি চিকিৎসা পেশার সঙ্গে সরাসরি যুক্ত—তিনি একজন দন্ত্য চিকিৎসক।

যদিও এই বিষয়ে মুখ খুলেছিলেন মিষ্টি জান্নাত, তবে পুরোপুরি খোলাসা কিছু বলেননি। এক ধরনের রহস্য রেখে তিনি মন্তব্য করেছিলেন, “কিছু হলেও হতে পারে, সময়ই সব বলবে।”

বিজ্ঞাপন

সেই রহস্য যেন আরও ঘনীভূত হলো সম্প্রতি। রোববার মধ্যরাতে মিষ্টি জান্নাত সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনটি ছবি, যেখানে দেখা যায় তিনি ও শাকিব খান একই ফ্লাইটে কোথাও যাচ্ছেন। ক্যাপশনে মিষ্টি লেখেন, “লাভ লাভ”, সঙ্গে একটি হৃদয়ের ইমোজি।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মিষ্টিকে শাকিবের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘সতীনের’ তালিকায় ফেলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি হতে পারে সহকর্মী হিসেবে একসঙ্গে ভ্রমণ করার ঘটনা মাত্র। যদিও তারা কোথায় যাচ্ছেন—সে সম্পর্কে কোনো তথ্য ছবির সঙ্গে ছিল না।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশাতেও তিনি সক্রিয়। এই দ্বৈত পরিচয়ের কারণেই হয়তো শাকিব-মিষ্টি জুটিকে নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

সবশেষে মিষ্টির সেই কথাটিই যেন এখন অনুরাগীদের কানে বাজছে: “কিছু হলেও হতে পারে, সময়ই বলে দেবে।”

সারাবাংলা/এজেডএস