Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিলয়-হিমির ‘পূর্ণতা’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১৬:০৮

ঈদ উল আজহা উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘পূর্ণতা’। পাপ্পুরাজের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্প ও পরিচালনায় আছেন নির্মাতা মুসাফির রনি। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, তুতিয়া ইসলাম পাপিয়া, রিমু রোজা খন্দকার প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে, অফিস থেকে বাড়ি ফিরেছে শ্রাবণ। শ্রাবণ বাসায় আসার সাথে সাথে তার সাথে ঝগড়া শুরু করে দেয় মোনা। কারন আজ মোনার ডাক্তারের কাছে যাবার কথা ছিলো। কাল থেকে বাচ্চা পেটে নড়াচড়া করছে না। শ্রাবন মোনাকে বলে, ডাক্তার ঢাকায় নেই। মোনা শ্রাবণকে অন্য ডাক্তারের কাছে যেতে বলে। শ্রাবণ মোনার পেটে মাথা রেখে হেসে বলে, এইতো বেবি নড়ছে। মোনাও বুঝতে পারে হ্যাঁ বেবি নড়ছে। মোনা খুশি হয়। মোনা তার বাবা মাকে ডেকে নিয়ে আসে বাসায়। এ সময় তো বাবা মাকে পাশে থাকতে হবে। মোনার বাবা মা আসে। তারা শ্রাবণকে উপদেশ দেয় আরেকটু যত্নবান হতে।

বিজ্ঞাপন

একদিন মোনাকে বাইরে বেড়াতে যাওয়া নিয়ে শ্রাবণ আর মোনার তর্ক হয়। রাগ করে সে একাই বেড়িয়ে যায়। শ্রাবণ অফিসে গিয়ে যখন বসের সাথে কথা বলছে তখন শ্রাবণের ফোনে কল আসে। মোনা এক্সিডেন্ট করেছে। সেই এক্সিডেন্টে মোনার মাথায় রক্তক্ষরণ হয়। পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, মোনা আর কোনদিনই মা হতে পারবে না। তার স্মৃতি শক্তি ফিরে পেতে অনেক সময় লাগতে পারে। তাই মোনা এখনো মনে করে তার প্রেগনেন্সি পিরিয়ড পাঁচ মাস।

বিশেষ নাটক ‘পূর্ণতা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠদিন রাত ১১টা ০৫ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি