Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিটের দেখা পেলেন অক্ষয়, প্রথম দিনেই গড়লেন রেকর্ড

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১৪:০৯

মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘হাউসফুল ৫’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি সিনেমায় অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়া এবং সৌন্দর্যা শর্মা। ছবিটির পরিচালনা করেছেন তরুণ মনসুখানি।

৬ জুন মুক্তির পর থেকে দিনভর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ট্রেন্ডিং ছিল ছবিটি। কেমন হয়েছে সেই ছবি? তা নিয়ে অনেকেই তাদের রিভিউ পোস্ট করছিলেন, আবার কেউ কেউ ছবির দুটি ক্লাইম্যাক্স ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’ নিয়ে কথা বলছিলেন। তবে ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন।

বিজ্ঞাপন

ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি প্রথম দিনে রাত ১০টা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। মজার বিষয় হল, ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি, ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি টাকা আয় করেছিল। এর আগে অক্ষয় কুমারের ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবি ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে ১১.৫০ কোটি টাকা আয় করেছিল। সেখানে ‘হাউসফুল ৫’ প্রথম দিনে ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক ছবির আয়কেই ছাপিয়ে গেছে।

ছবিটি একটি ক্রুজ জাহাজে একটি হত্যাকাণ্ডের চারপাশে আবর্তিত হয়। একজন কোটিপতি (রঞ্জিত) তার উত্তরসূরি জলির কাছে তার সম্পদ হস্তান্তরের কথা ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই খুন হন তিনি। সিনেমার গল্পে দেখা যায় সেই ক্রুজে তিনজন জলি আছেন – অক্ষয়, রিতেশ এবং অভিষেক। তাদের সঙ্গে তাদের বান্ধবীরাও এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হয়।

সারাবাংলা/এএসজি