Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশেষ নাটক ‘লাভ লুপ’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৭:৪৮

ঈদ উল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তমদিন রাত ৯.১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাভ লুপ’। নন্দিতা ভৌমিকের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা এবং পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, শফিউল আলম বাবু, মিলি বাশার প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে, একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র নাহিদ নম্র, ভদ্র ও বিনয়ী। কোন ফালতু আড্ডায় সে নেই। বিভিন্ন দেশের জাতিসত্তা, ভূরাজনীতি, টেকনোলজি নিয়ে গবেষণা করাই তার কাজ।

নাহিদের ক্লাশমেট নীহা। বাবা শিক্ষক। নীহার দুই বান্ধবী রাহা ও সাথী। নীহা আড্ডা দিতে পছন্দ করে। মূলত এই বান্ধবীদের পাল্লায় পড়ে নাহিদকে ভালোবাসার চোখে দেখা শুরু করে নীহা। প্রোপোজ করার পরদিন থেকে নাহিদ আর আসে না। সাতদিন পর ফিরে এসে জানায়, তার পক্ষে প্রেম করা সম্ভব না।

বিজ্ঞাপন

এরপর থেকে নানাভাবে, নানা জয়গায় নাহিদকে ফলো করতে থাকে নীহা। একদিন এই বিষয়টা অনেকের চোখে পড়ে যায়। নীহার বাবা মান সম্মানের ভয়ে বাসা পাল্টে ফেলে। একদিন ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা। সবাই আসলেও নাহিদ আর আসেনা। এরপর অনার্স শেষ হয়, মাষ্টার্স শেষ হয়। নীহা অপেক্ষায় থাকে নাহিদের। কোথাও আর খুঁজে পাওয়া যায় না …

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো