Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুধবার মুশফিক-সাফার ‘মুড সুইং’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১০ জুন ২০২৫ ১৯:১২

মাইকে নিখোজ সংবাদ শোনা যাচ্ছে, ‘লাইজু নামের একটা মেয়ে হারানো গিয়েছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারেনা, কোন সহৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পায় তা হলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ায় জন্য অনুরোধ করা হলো’।

এক সপ্তাহ পরে নদীতে হঠাৎ একটা মেয়ের লাশ ভেসে উঠতে দেখা যায়। সবাই বলাবলি করতে থাকে এটা লাইজুর লাশ। লাইজুর বাবা চিশতী ফকির লাশ সনাক্ত করতে গিয়ে দেখে লাশটি পানিতে ফুলে ফেঁপে উঠেছে। দুর্গন্ধে সামনে যাওয়ার উপক্রম নেই। চিশতী ফকির কান্নাকাটি করতে থাকে। সবাই ভেবে নেয় চিশতী ফকির মেয়ের লাশ ঠিকই চিনতে পেরেছে। গ্রামের সবাই লাশটিকে দাফনের ব্যবস্থা করে।

বিজ্ঞাপন

লাশ দাফনের তিন মাস পরে নদীর ঘাটে একটা নৌকা ভিড়ে। সেখান থেকে একটা মেয়েকে নামতে দেখা যায়। জুয়েল এবং কামাল মেয়েটিকে দেখেই ভয়ে দোয়া পড়তে পড়তে দৌড়ে পালিয়ে যায়। চিৎকার করে গ্রামবাসীকে বলতে থাকে গ্রামে লাইজুর ভুত ঢুকেছে। গ্রামের সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। মেয়েটি হাঁটতে হাঁটতে তার বাড়ির উঠানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখে বাড়ির ভেতরে সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে রেখেছে। চিশতী ফকির খড়ের মধ্যে আগুন লাগিয়ে জানালা খুলে উঁকি দিয়ে দেখে বাড়ির উঠানে লাইজু দাঁড়িয়ে আছে। সে প্রথমে বিশ্বাস করতে পারে না লাইজু তার সামনে দাঁড়িয়ে আছে। লাইজু তার বাবাকে দেখে অজ্ঞান হয়ে উঠানে পড়ে যায়।

এমনই এক গল্পে ঈদের জন্য নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘মুড সুইং’। মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির। প্রচারিত হবে ঈদের ৫ম দিন (বুধবার) রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো