Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারামুক্তির এক মাস পর মিষ্টি হাসিতে ধরা দিলেন নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৯:৩০

বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র নুসরাত ফারিয়া। তার মিষ্টি হাসি যেন মুহূর্তের মধ্যেই মন ছুঁয়ে যায়, আর স্টাইলের এমন অনন্য ছোঁয়া। দুর্দান্ত ফ্যাশন সেন্সের কারণে তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইকন হিসেবে পরিচিত নুসরাত।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায় সময়ই নিজের নজরকাড়া সব ছবি শেয়ার করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের কাজে ফেরার বার্তা দিয়েছেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ খোশমেজাজি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ছোট্ট একটা বাক্য— ‘১ মাস পর…।’

গত মাসের (১৮ মে) বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

বিজ্ঞাপন

এরপর (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এদিকে কারামুক্ত হওয়ার একমাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে শেয়ার করা ছবিগুলোতে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন। খোলা চুল চোখের চাহনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন মাতিয়ে তুলেছে।

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না।’ আরেকজনের কথায়, ‘খুবই চমৎকার লাগছে, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।’

প্রসঙ্গত, আরজে হিসেবে মিডিয়াতে পথচলা শুরু করা নুসরাত ফারিয়া এখন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা। পাশাপাশি উপস্থাপনায়ও তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো