Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবারও বিতর্কের মুখে পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৬:০৬

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এক পরিচিত নাম মিনাহিল মালিক। টিকটক ভিডিও, স্টাইল, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার ফের মুখোমুখি হলেন এক পুরোনো সংকটের—ফাঁস হলো আরও একটি আপত্তিকর ভিডিও। এতে আবারও উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানি নেটমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মগুলো।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান-এর প্রতিবেদন অনুসারে, ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওতে মিনাহিল মালিককে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে ভিডিও কল করছেন। এ সময় তিনি খোলামেলা পোশাকে ছিলেন এবং কথোপকথনটি ছিল বেশ ব্যক্তিগত প্রকৃতির। ভিডিওটি কে বা কারা রেকর্ড করে ছড়িয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

এতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রকম সমালোচনা। অনেকে চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে ভিডিও ফাঁসকারীকে দায়ী করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

এটাই প্রথম নয়। ২০২৪ সালে মিনাহিলের আরেকটি ‘প্রাইভেট’ ভিডিও ফাঁস হয়, যেটি ঘিরে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তখনও তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, যদিও ওই ঘটনায় সরাসরি বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছিলেন।

টিকটক ভিডিও, স্টাইল, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন তিনি

টিকটক ভিডিও, স্টাইল, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন তিনি

সেই সময়ও তার বিরুদ্ধে একই ধরনের গোপন ভিডিও ইচ্ছাকৃতভাবে ফাঁস করার অভিযোগ উঠে—মূলত ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার কারণে।

ঘনিষ্ঠ সূত্র ও অনলাইন গসিপ বলছে, মিনাহিল মালিকের এক সময়ের ঘনিষ্ঠ এক সহযোগীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় এই ‘ভিডিও ফাঁসের পালা’। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা থেকেই বারবার এমন ভিডিও প্রকাশ করা হচ্ছে।

তবে মিনাহিলের পক্ষ থেকে এবারের ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। যদিও তার ঘনিষ্ঠ মহল বলছে— এই ভিডিওগুলো ব্যক্তিগত জীবনের আক্রমণ, এবং এর পেছনে সুপরিকল্পিত হেনস্তার প্রচেষ্টা রয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি