Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যার হুমকি, প্রায় ৫ কোটি দামের বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ২০:০১ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:০৫

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সালমান খান। বেশ কিছুদিন আগে তাকে হত্যার হুমকি দিয়েছিল মাফিয়ারা। তখন ফোনে কল করে দেওয়া হয়েছি। এরপর অবশ্য ফোনের মাধ্যমে নয়, একদম সরাসরি শুটিং সেটে ঢুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকি – সবমিলিয়ে ক্রমশ বাড়ছে প্রাণনাশের আশঙ্কা। তারই মাঝে নিরাপত্তায় আর জোর দিচ্ছেন সালমান। সাড়ে ৩ কোটি ৪০ লক্ষ রুপি- যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউডের ভাইজান। নিরাপত্তার স্বার্থেই এমন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেই মনে করছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো। উল্লেখ্য এটি ছাড়াও একাধিক বুলেটপ্রুফ গাড়ি রয়েছে তার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সালমান খান। তার সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান ও তাবু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সোশাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। এরপর গত বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়।

সালমান খানের নিরাপত্তায় বাড়ি ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয়। প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সালমানের বান্দ্রার বাড়িও সংস্কার করা হয়। বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তার ঘরের প্রতিটি জানলা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বাই পুলিশের চিন্তা বাড়াচ্ছে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো