Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের স্মৃতি টেনে শেফালির প্রতি শোক প্রাক্তন স্বামীর

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৯ জুন ২০২৫ ২০:২৫

বলিউডের ‘কাঁটা লাগা’ গানে যিনি একসময় ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা আর নেই। শুক্রবার (২৭ জুন) রাতে মাত্র ৪২ বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি জমালেন। জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন। তার স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

শেফালি জারিওয়ালার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। মাত্র ৪২ বছর বয়সে এমন পরিণতি মানতে পারছেন না কেউই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তার শেষকৃত্যে বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই হাজির থাকলেও, দেখা যায়নি তার প্রাক্তন স্বামী হরমিত সিংকে। আসলে তিনি এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। তবে সেখান থেকেই শেফালির উদ্দেশে শোকবার্তা জানিয়েছেন তিনি। আর সেই বার্তা দিতে গিয়ে শোকাবিষ্ট হরমিতকে কাঁপতে দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানির মাধ্যমে সংবাদমাধ্যমে সকলের উদ্দেশে নিজের প্রাক্তন স্ত্রী সম্পর্কে তার শোকবার্তা জানিয়েছেন হরমীত। তাকে বলতে শোনা গিয়েছে, ‘শেফালি নেই এই সত্যিটা আমাকে কাঁপিয়ে দিচ্ছে। আমি ইউরোপে আছি।’ একথা বলার সময় তাকে সত্যিই কাঁপতে দেখা গিয়েছে। একসময়ে যে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন শেফালি, আজ সেই শেফালির মৃত্যুতে মুখ খুলে শোকে ব্যাকুল হতে দেখা যায় হরমীতকে।

তিনি বলেন, ‘আমার মনে পড়ছে, বাংলাদেশে শো করতে যাওয়ার কথা। আজ থেকে দুই-তিন বছর আগের কথা। সানি লিওনী আর শেফালিও সেখানে ছিল। প্রাইভেট প্লেনে আমরা একসঙ্গে ফিরেছিলাম। শেফালি আমার পাশে বসেছিল। অনেকদিন পরে আমরা একসঙ্গে অনেক কথা বলেছিলাম। বিচ্ছেদের পরে সেই প্রথমবার। এছাড়াও আমরা বেশ কিছু অনুষ্ঠান ও পার্টিতেও যোগ দিয়েছিলাম একসঙ্গে।’

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো