Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মা’তে মাত করলেন কাজল; তিন দিনে ১২ সিনেমার রেকর্ড চুরমার!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩০ জুন ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:৪৮

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী কাজল তার দীর্ঘ ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন, তবে এমন শক্তিশালী ও পৌরাণিক ছোঁয়াসম্পন্ন ভৌতিক চরিত্রে তাকে আগে দেখা যায়নি। ‘মা’ ছবির ট্রেলারেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল, আর মুক্তির পর সেই উত্তেজনা রূপ নিয়েছে রীতিমতো বক্স অফিস দাপট-এ।

বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ সিনেমাটি মুক্তির পর পরই পেয়েছে ভালো দর্শকসাড়া। বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী _

প্রথম দিন (শুক্রবার): আয় ৪.৬৫ কোটি টাকা
দ্বিতীয় দিন (শনিবার): আয় ৬ কোটি টাকা
তৃতীয় দিন (রবিবার): আয় ৬.৭৫ কোটি টাকা
এই হিসেবে সিনেমাটির তিন দিনের আয় দাঁড়িয়েছে ১৭.৪০ কোটি টাকায়, যা ইতোমধ্যেই ২০২৫ সালে মুক্তি পাওয়া ১২টি বলিউড সিনেমার আজীবন আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

বিজ্ঞাপন

এই তালিকায় রয়েছে এমন অনেক সিনেমা, যেগুলো মুক্তির সময় ছিল আলোচনাতেও। তাদের ভেঙে পড়া রেকর্ডগুলো হচ্ছে _

মেরে হাজব্যান্ড কি বিবি – ১০.৩৫ কোটি
ফাতেহ – ১৩.৩৫ কোটি
ক্রেজি – ১২.৭২ কোটি
দ্য ভুতানি – ৯.৫৭ কোটি
ব্যাডঅ্যাস রবিকুমার – ৮.৩৮ কোটি
সুপারবয়েজ অব মালেগাঁও – ৫.৩২ কোটি
কেশরী বীর – ১.৫৩ কোটি
শিভারিং – ১.৫ কোটি
ফুলে – ৬.৮৫ কোটি
চিড়িয়া – মাত্র ৮ লাখ!
এই সংখ্যাগুলো স্পষ্ট করে যে, কাজলের ‘মা’ শুধুই ভালো সিনেমা নয়, এটি এখন ২০২৫ সালের অন্যতম বক্স অফিস সেনসেশন।

‘মা’ সিনেমায় মা অম্বিকা চরিত্রে দেখা যাচ্ছে কাজলকে। এক মায়ের গল্প, যিনি মেয়েকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য নিজের জীবনকেও তুচ্ছ মনে করেন। তার মুখোমুখি দাঁড়ানো অপশক্তির দৃশ্যগুলোতে কাজল যে গভীরতা ও আবেগ এনেছেন, তা দর্শকদের মনে দাগ কেটেছে।

ছবিতে রণিত রায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যিনি কাজলের চরিত্রকে এক অনন্য ভারসাম্য দেন। পরিচালক বিশাল ফুরিয়া, যিনি এর আগে ‘ছোড়ি’ সিরিজে নিজের দক্ষতা দেখিয়েছেন, এবার আরও বড় ক্যানভাসে এক ভৌতিক-ধর্মীয় আবহ তৈরি করেছেন।

ভক্তরা বলছেন— এই সিনেমা শুধুমাত্র একটি হরর থ্রিলার নয়, এটি এক মাতৃত্ববোধ, আত্মত্যাগ ও নারীশক্তির গভীর বার্তা। একজন মা যে নিজের সন্তানের জন্য কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যেও লড়াই করতে পারেন, সেই গল্পই যেন তুলে ধরা হয়েছে রুদ্ধশ্বাস এই ছবিতে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো