Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বসন্ত উৎসবে মেতে সমালোচনার মুখে পাকিস্তানি উপস্থাপিকা নিদা ইয়াসির

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

পাকিস্তানের জনপ্রিয় মর্নিং শো উপস্থাপিকা নিদা ইয়াসির আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। দীর্ঘ ১৮ বছর ধরে ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখলেও প্রায়ই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন তিনি। এবার লাহোরের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ঘিরে তার আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি নিদা তার শো-তে বসন্ত স্পেশাল একটি পর্বের আয়োজন করেন, যেখানে জনপ্রিয় কোরিওগ্রাফার নিগাহ জি, সাদিয়া ইমাম এবং কিরণ খানের মতো তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে বসন্তের আমেজে নাচে-গানে মেতে ওঠেন অতিথিরা। বিশেষ করে নিদা নিজে ‘শকর ওয়ান্ডা রে’ গানের তালে নাচের মুদ্রা শিখতে দেখা যায়। তবে শুক্রবারের মতো পবিত্র দিনে এমন আনন্দ-উল্লাসে মেতে ওঠাকে ভালো চোখে দেখছেন না সাধারণ দর্শকরা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা নিদার এই অতি উৎসাহ নিয়ে কঠোর মন্তব্য করছেন। অনেকে বলছেন, যখন পাকিস্তানে একের পর এক বিস্ফোরণ ও দেশের নানা প্রান্তে অস্থিরতা চলছে, তখন এমন উৎসব পালন করা সংবেদনশীলতার অভাবকে ফুটিয়ে তোলে। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে বোমা হামলা এবং ফিলিস্তিন সংকটের মাঝে শিল্পীদের এমন নাচগানকে অনেকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন যে, জুম্মার নামাজের সময় অন্তত এই ধরনের নাচ থেকে বিরত থাকা উচিত ছিল।

অর্থনীতিবিদদের বদলে সাধারণ বিনোদন কর্মীদের দিয়ে বসন্তের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনার বিষয়টিকেও অনেকে হাস্যকর বলে অভিহিত করেছেন। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের গুঞ্জন কিংবা ক্যারিয়ার—নিদা ইয়াসির যেন বিতর্কের হাত থেকে নিস্তার পাচ্ছেন না। দর্শকদের বড় একটি অংশের মতে, একটি জাতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনোদনের পাশাপাশি বর্তমান পরিস্থিতির প্রতি দায়বদ্ধতা থাকা জরুরি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো