Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের গানে শাকিব খান!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ও ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সেখানে দাবি করা হয়, চিত্রনায়ক শাকিব খান নাকি একটি রাজনৈতিক দলের গানে অভিনয় করেছেন এবং ভোট চেয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক রাজনৈতিক নেতার ভাষণের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান।এমন দৃশ্য, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে পুরো ভিডিওটি বিশ্লেষণ করে জানা গেছে, এটি এআই প্রযুক্তি দিয়ে নির্মিত। অর্থাৎ বাস্তবে এমন কোনো ঘটনার অস্তিত্ব নেই। ভিডিওটির কমেন্ট বক্সে দেখা যায়, অনেক দর্শকই বিষয়টি সত্য বলে বিশ্বাস করছেন— যা এআই-নির্মিত কনটেন্টের ঝুঁকি ও বিভ্রান্তির দিকটি আবারও সামনে এনেছে।

বিজ্ঞাপন

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এই ভিডিও বা ফটোকার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। বরং এটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে অভিনেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ঈদকে সামনে রেখে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে দুই সপ্তাহের বিরতির পর শাকিব খান শুরু করবেন বহুল আলোচিত ‘রকস্টার’ সিনেমার কাজ। কাজেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

সব মিলিয়ে, শাকিব খানকে ঘিরে ছড়ানো আলোচিত ভিডিওটি বাস্তব নয়- এটি এআইয়ের তৈরি এক ভুয়া প্রচারণা। আর এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, ডিজিটাল যুগে সত্য-মিথ্যা যাচাই করা কতটা জরুরি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর