Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অন্য এক আকাশের নিচে মাহির ঈদের নামাজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৩:৪৮

ঈদের সকাল মানেই এক ধরনের প্রশান্তি, এক ধরনের অদ্ভুত নরম অনুভূতি। ব্যস্ত জীবনের ভিড়ে যে অনুভূতিটা অনেক সময় ধরা দেয় না, সেটাই যেন ধরা দিল অভিনেত্রী সামিরা খান মাহির ঈদের দিনে।

দেশ থেকে কিছুটা দূরে, অন্য এক আকাশের নিচে কাটছে তার সময়। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে এখন তিনি অবস্থান করছেন যুক্তরাস্ট্রে। তবে দূরত্ব তার উৎসবকে ম্লান করেনি, বরং দিয়েছে ভিন্ন এক স্বাদ।

ঈদের দিন সকালে স্থানীয় বাঙালি মুসলমানদের সঙ্গে ঈদগাহে নামাজ আদায় করেন মাহি। চারপাশে অসংখ্য মানুষের ভিড়, অথচ সেই ভিড়ের মাঝেই খুঁজে পেয়েছেন এক গভীর শান্তি। নিজের অনুভূতি জানাতে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন। হাজার মানুষের মাঝে যেন এক অদ্ভুত প্রশান্তি।

বিজ্ঞাপন

এই মুহূর্তে অভিনয়ের ব্যস্ততা থেকে একটু দূরে থাকলেও দর্শকদের কাছ থেকে দূরে নন তিনি। বরং প্রতিটি অনুভূতি, প্রতিটি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। এর আগে দেশ ছাড়ার সময় তিনি জানিয়েছিলেন, জীবনের যাত্রায় মাঝেমধ্যে থেমে যাওয়াও প্রয়োজন। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য।

তবে এই বিরতি দীর্ঘ নয়। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেছেন, এটি বিদায় নয়। শুধু সাময়িক বিরতি। খুব শিগগিরই আবার কাজে ফিরবেন, নতুন গল্প আর চরিত্র নিয়ে। এরই মধ্যে ঈদে দর্শকদের জন্যও থাকছে তার উপস্থিতি। মিস্টার পরিষ্কার নাটকে দেখা যাবে তাকে, যেখানে হাসি-আনন্দের গল্পে আবারও পর্দা ভরাবেন তিনি।

সব মিলিয়ে বলা যায়, দূর দেশে থেকেও ঈদের আবেগকে আপন করে নিয়েছেন মাহি— আর হাজার মানুষের ভিড়ে খুঁজে পাওয়া সেই ছোট্ট শান্তিটুকুই যেন তার ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো