Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে শাড়ির স্টাইলে ভক্তদের ক্রাশ করলেন পাকিস্তানি তারকা হানিয়া আমীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৭:৩৫

বর্তমান সময়ের পাকিস্তানের সবচেয়ে বড় সুপারস্টার এবং জেনারেশন-জেড-এর ক্রাশ হানিয়া আমীর সবসময়ই নিজের প্রাণবন্ত স্বভাব আর সোজাসাপ্টা জীবনযাপনের জন্য চর্চায় থাকেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি।

হানিয়া বেছে নিয়েছিলেন একটি স্লিভলেস ব্লাউজের সাথে চমৎকার শাড়ি, চুলে ছিল পারান্দি আর সাজগোজ ছিল একদম ছিমছাম। কিন্তু তার এই বোল্ড ঈদ লুক সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েছে।

কেউ কেউ বলছেন এটি ঈদের পোশাক না হয়ে দীপাবলির সাজের মতো হয়েছে, আবার কারো মতে শাড়ির সাথে এত আধুনিক ব্লাউজ ঈদ উৎসবের সাথে ঠিক মানানসই নয়। অনেকে তো আবার তার এই সাজকে বলিউডের পুরনো ঘরানার দাসীদের লুকের সাথে তুলনা করতেও ছাড়েননি।

বিজ্ঞাপন

তবে সমালোচনা যাই হোক, নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে হানিয়া ঠিকই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে জানেন। পর্দার হিটের পর হিট সিনেমা আর নাটকের মতো বাস্তব জীবনেও তার প্রতি ভক্তদের এই টান আর বিতর্কের মিশ্রণই তাকে অনন্য করে তুলেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো