Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১৭:২৮

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ দেশে ফিরছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দেশে তার প্রথম অস্ত্রোপচার হলেও পরবর্তী শারীরিক জটিলতার কারণে গত ৯ মার্চ চেন্নাইয়ে পুনরায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল। ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং গত পরশু হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তানিয়া বৃষ্টির অবস্থা উন্নতির দিকে থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো