Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হ্যারি পটারের নতুন স্নেপ পাপা এসিয়েদুকে প্রাণনাশের হুমকি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ১৭:১৯

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হ্যারি পটার’-এর নতুন সংস্করণে ‘সেভেরাস স্নেপ’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে বর্ণবাদী আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু। কাল্পনিক এই চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ অভিনেতাকে মেনে নিতে না পেরে ভক্তদের একাংশ তাকে সামাজিক মাধ্যমে সরাসরি অভিনয় ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দিচ্ছে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি তার বাড়িতে গিয়ে হামলার আশঙ্কার প্রেক্ষাপটে অভিনেতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বিশেষ শক্তিশালী নিরাপত্তা দল মোতায়েন করেছে এইচবিও কর্তৃপক্ষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপা এসিয়েদু জানান, এসব উগ্র আচরণ সত্ত্বেও তিনি দমে যেতে রাজি নন; বরং বর্তমান প্রজন্মের শিশুদের জন্য জাদুকরী দুনিয়ায় একটি বৈচিত্র্যময় উদাহরণ তৈরি করতেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এদিকে এইচবিও-র প্রধান কেসি ব্লয়েস জানিয়েছেন যে হ্যারি পটারের মতো বিশাল ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এমন নেতিবাচক প্রতিক্রিয়া তারা আগে থেকেই ধারণা করেছিলেন, তাই অভিনেতাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৬ মার্চ এইচবিও ম্যাক্স ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার প্রকাশ করলে তা মাত্র ৪৮ ঘণ্টায় ২৭ কোটি ৭০ লাখ ভিউ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। তবে ভিউয়ের এই জোয়ারের মাঝেই প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের স্থলাভিষিক্ত হিসেবে পাপা এসিয়েদুকে গ্রহণ করা নিয়ে ইউটিউব ও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর