Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পকলায় আবারও রবীন্দ্রনাথের ‘রাজার চিঠি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ১৭:৪১

দীর্ঘ দেড় বছর পর ঢাকার নাট্যমঞ্চে আবারও ফিরেছে জাগরণী থিয়েটারের বহুল আলোচিত প্রযোজনা ‘রাজার চিঠি’। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেল ও সন্ধ্যার দুটি শো-তেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক চিঠির প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই নাটকটি দেখার জন্য দীর্ঘ বিরতির পরও নাট্যপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে ১৯৩৯ সালের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। শাহজাদপুরের হরিদাস বসাক নামক এক যুবককে রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠির উত্তর দিয়েছিলেন, যা হরিদাসের জীবনদর্শন পুরোপুরি বদলে দেয়। ১৯৪৭-এর দেশভাগ কিংবা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, সব ঝঞ্ঝার মাঝেও হরিদাস আঁকড়ে ধরে থাকেন রবীন্দ্রনাথের সেই স্মৃতি। মাহফুজা হিলালীর রচনায় এবং দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটকটি ইতিহাস ও আবেগের এক দারুণ সংমিশ্রণ। মূল চরিত্রে স্মরণ সাহার অনবদ্য অভিনয় এবং অন্যান্য শিল্পীদের সাবলীল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংগীত, আলোকসজ্জা ও পোশাক পরিকল্পনার সুনিপুণ ছোঁয়ায় মঞ্চে তৈরি হয়েছিল এক মায়াবী আবহ, যা দীর্ঘ সময় পর ‘রাজার চিঠি’র প্রত্যাবর্তনকে সার্থক করে তুলেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর