Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কার আইনি লড়াই

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৬

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হলো আইনি লড়াই। গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় অবশেষে কঠোর পদক্ষেপ নিলেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর পাঁচ দিন পর তালসারি থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশের নতুন ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় এই মামলাটি রুজু করা হয়েছে। প্রিয়াঙ্কার করা এই মামলায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন জনপ্রিয় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দুই কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর।

বিজ্ঞাপন

মামলার এজাহারে প্রিয়াঙ্কা অভিযোগ তুলেছেন যে, তালসারির মতো ঝুঁকিপূর্ণ স্থানে শুটিংয়ের জন্য প্রশাসনের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয়, অভিনেতাদের জীবনের নিরাপত্তার ক্ষেত্রেও প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ছিল চরম অবহেলা এবং গুরুতর গাফিলতি। মামলা করতে কয়েক দিন দেরি হওয়ার প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, হুট করে মাথার ওপর পাহাড় ভেঙে পড়ায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। শোকের সেই প্রাথমিক ধাক্কা সামলে উঠতেই এই কদিন সময় লেগেছে। এদিকে রাহুলকে হারানোর এই ঘটনায় টলিউডজুড়ে বইছে শোক ও ক্ষোভের ছায়া। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে এবার সোচ্চার হয়েছে আর্টিস্ট ফোরামও। প্রিয়াঙ্কার পাশাপাশি ফোরামের পক্ষ থেকে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় গত শনিবার রিজেন্ট পার্ক থানায় পৃথক একটি এফআইআর দায়ের করেছেন। শুটিং স্পটে অব্যবস্থাপনার কারণে একজন প্রতিভাবান অভিনেতার এমন মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও অনুরাগী

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর