Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে নুসরাত ফারিয়ার চমক ‘লোকে বলে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মে ২০২৬ ১৮:০০

দীর্ঘ বিরতির পর আবারও গানের জগতে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার নতুন এই গানের শিরোনাম ‘লোকে বলে’। এরই মধ্যে গানটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ফুয়াদ আল মুক্তাদির। তার সুর ও সংগীতে নিজের কণ্ঠ দিয়েছেন নুসরাত ফারিয়া নিজেই। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। এছাড়া গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব।

টিজারের শুরুতেই দেখা যায় ফুয়াদ আল মুক্তাদিরের এন্ট্রি। এরপরই গ্ল্যামারাস লুকে পর্দায় হাজির হন নুসরাত ফারিয়া। টিজারে গানের একটি অংশ শোনা যায়, ‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’ পুরো টিজারজুড়ে ফারিয়াকে বিভিন্ন লুকে দেখা গেছে। কখনো তাকে দেখা গেছে রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনো উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরে নাচের দৃশ্যে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে ফারিয়া জানান, এবারের ঈদে দর্শকদের জন্য এটি তার পক্ষ থেকে বিশেষ উপহার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই গান সবার ‘মনের টেম্পারেচার বাড়িয়ে’ দেবে। ভিডিওর বিভিন্ন অংশে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং গানের নাম ‘লোকে বলে’ বারবার ভেসে উঠেছে।

আগামী ২৬ মে গানটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেতে যাচ্ছে। প্রিয় অভিনেত্রীকে নতুন রূপে এবং গানে দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার ভক্ত ও অনুসারীরা। ঈদ উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতে গানটি কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার পালা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর