Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্জেন্টিনার জয়ে মুগ্ধ ব্রাজিল সমর্থক বুবলী!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুন ২০২৬ ১৯:৪২

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে একাই হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে প্রথম গোল করার পর, দ্বিতীয়ার্ধের ৬০ এবং ৭৬ মিনিটে আরও দুটি গোল করে টুর্নামেন্টে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মেসির এই জাদুকরী পারফরম্যান্স ও মধ্যমাঠের দাপুটে ফুটবল পুরো ম্যাচজুড়ে আলজেরিয়ার ওপর আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য বজায় রাখে।

বিজ্ঞাপন

মেসির এমন অনবদ্য ও জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধতা ধরে রাখতে পারেননি ঢালিউড তারকা শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিজীবনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কট্টর সমর্থক হলেও আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়ের পর নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে বিস্ময় প্রকাশ করেছেন এই নায়িকা। মেসির প্রশংসা করে বুবলী লিখেছেন, ‘এই মানুষটা এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। দল যার যার কিন্তু মেসি সবার।’ আলজেরিয়ার বিপক্ষে এই বড় জয়ের মাধ্যমে আর্জেন্টিনা টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল, আর হ্যাটট্রিক করে কয়েকটি নতুন রেকর্ড গড়ার পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো