Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংগীতে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুন ২০২৬ ১৬:৪৬

ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার (২৩ জুন) দিল্লিতে অনুষ্ঠিত এক ঝমকালো আয়োজনে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। তবে পুরস্কার প্রাপ্তির আনন্দের মাঝেও গায়িকার শারীরিক অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি একা হেঁটে মঞ্চে ওঠার মতো শক্তি পাচ্ছিলেন না। তিনি আরও বলেন, একজন নারী স্বেচ্ছাসেবী এগিয়ে এসে তাকে ধরে মঞ্চের দিকে নিয়ে যেতে সহায়তা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনুষ্ঠানের এই ভিডিওটি দেখে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অসংখ্য মানুষ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালে অলকা ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ বা শ্রবণশক্তি হ্রাস পাওয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত হন। এই রোগের কারণে তার কানের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে চিকিৎসকের পরামর্শে বর্তমানে গান গাওয়া থেকে দূরে রয়েছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন যে, অনেক সুরকার এখনও তাকে গানের প্রস্তাব দিলেও অসুস্থতার কারণে তিনি কাজ নিতে পারছেন না। নব্বই ও দুই হাজার দশকের শুরুর দিকে ভারতীয় চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা অলকা ইয়াগনিক দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন হাজারো কালজয়ী গান। ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাহো না পেয়ার হ্যায়’-এর মতো সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এখন পর্যন্ত রেকর্ড সাতবার ফিল্মফেয়ার ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর