Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ইতিহাস গড়তে ফিরছে শাকিব খানের ‘বরবাদ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ জুলাই ২০২৬ ১৯:১১

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন চমকের অপেক্ষায় থাকেন না এমন দর্শক খুঁজে পাওয়া ভার। এবার সেই ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিলেন খোদ ভাইজান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নতুন এক মিশন শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে শাকিব খানের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ‘বরবাদ’ চলচ্চিত্রের পুরো টিম একসঙ্গে বসে নতুন কোনো পরিকল্পনায় মগ্ন। শাকিব খান একগাল হাসিমুখে বসে আছেন তার চেনা ছন্দে। তার পাশে সোফায় হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন ‘বরবাদ’ টিমের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা।

শাকিব খান তার এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে… Let’s make history again…’। এই সংক্ষিপ্ত জাদুকরী লাইনে ঢালিউড পাড়ায় নতুন করে আলোড়ন তৈরি করেছে। ‘আবারও ইতিহাস গড়ার’ এই প্রত্যয় থেকে এটা পরিষ্কোর যে, রুপালি পর্দায় এবার আরও বড় ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছে এই টিম।

বিজ্ঞাপন

বরাবরের মতোই শাকিবের এই পোস্ট লুফে নিয়েছেন তার লাখো অনুসারী। কমেন্ট বক্সে ভক্তদের শুভকামনা আর কৌতূহলী মন্তব্যের ঝড় উঠেছে। ‘বরবাদ’ টিম এবার দর্শকদের ঠিক কী উপহার দিতে চলেছে, তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর