Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিশ্চয়তার মুখে সালমানের ‘মাতৃভূমি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জুলাই ২০২৬ ১৭:১১

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির আগেই একের পর এক জটিলতার মুখে পড়েছে। চলতি মাসের ২৬ তারিখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তির কারণে সেই সম্ভাবনা আপাতত নেই। বিশেষ করে সিনেমায় চীনের নাম উল্লেখের বিষয়টি নিয়ে আপত্তি জানানোয় চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া আটকে গেছে। এর আগেও সিনেমাটির নাম পরিবর্তনসহ বিভিন্ন বিতর্ক মুক্তির পথকে কঠিন করে তুলেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপত্তির বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করা সম্ভব নয়। নির্মাতারা যদিও চলতি বছরই সিনেমাটি দর্শকদের উপহার দিতে আশাবাদী, তবে বক্স অফিসের উপযুক্ত সময় নির্ধারণ এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বছরের বড় উৎসবের তারিখগুলো আগে থেকেই নির্ধারিত থাকায় সুবিধাজনক সময় পাওয়া কঠিন হয়ে পড়েছে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২০ অক্টোবর দশেরা উৎসবকে ঘিরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সময়ে বিগ বাজেটের ‘রামায়ণ’ সিনেমাটি মুক্তির গুঞ্জন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে চলমান জটিলতা এবং প্রেক্ষাগৃহের সূচির ওপরই নির্ভর করছে সালমান খানের এই সিনেমার ভাগ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর