Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন সুন্দরীর দেখা মিলবে আজ


১১ অক্টোবর ২০১৯ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ সুন্দরী প্রতিযোগিতার এবারের আসর। আজ (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেরা ১২ জন প্রতিযোগী থেকে বাছাই হবে সেরা তিন বিজয়ীর নাম। সেখান থেকে প্রথম বিজয়ী অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে।

এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২ শ’ ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম র‌্যাফ।

সেখান থেকে যাচাই বাছাই শেষে বর্তমানে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হয়েছে সেরা ১২ জন সুন্দরী। তাদের নিয়ে চলছে গ্রুমিং পর্ব।

বিজ্ঞাপন

 নির্বাচিত সেরা ১২ সুন্দরী হলেন— শান্তা, স্নিগ্ধা রহমান, মিয়ামি, ত্রিদিপা, জান্নাত, প্রিয়ন্তী উর্বী, মিতু, তোশরা, নিশা চৌধুরী, তামান্না, নওশিন মিম ও শ্রাবন্তী দাস।

এখানে প্রধান তিন বিচারক চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। আজকের গ্র্যান্ড ফিনালেতে বিচারকের পাশাপাশি পারফর্ম করতেও দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে। আরও পারফর্ম করবেন চিত্রনায়িকা মৌসুমী।

বিচারক ফেরদৌস জানান, ‘আমরা সেরা ৩৫ জনকে নিয়ে শুরু করেছিলাম। চেষ্টা করেছি উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর জোর দিয়ে তৈরি হওয়া সেরা প্রতিযোগীদের বাছাই করতে। আশা করছি যাকে আমরা বিজয়ী হিসেবে পাবো তার হাত ধরে বিশ্বসুন্দরীর মঞ্চে ভাল কিছু অর্জন হবে।’

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও নানা অঙ্গনের তারকারা।

এর আগে গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজনটি। গেল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে প্রতি শুক্র এবং সোমবার রাত ৮টায় প্রচার করা হয়েছে প্রতিটি পর্ব। আজ প্রচার হবে ফাইনাল পর্ব।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতেন জেসিয়া ইসলাম এবং ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।