Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুচন্দা ও রাফি হোসেন


১৪ অক্টোবর ২০১৯ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে (বাঁ থেকে) সুচন্দা, ফজলুল হক ও রাফি হোসেন

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৯’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় কোহিনূর আক্তার সুচন্দা এবং চলচ্চিত্র সাংবাদিকতায় রাফি হোসেন। প্রতিটি পুরস্কারের  অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে  সম্মাননা পত্র ও ক্রেস্ট। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এ পুরস্কার প্রদান করা হবে।

ফজলুল হক স্মৃতি কমিটি প্রতি বছরই দু’জন ব্যক্তিত্বকে এ পুরস্কার প্রদান করে আসছে। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন।

বিজ্ঞাপন

ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর বিশিষ্ট শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব এবং চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক।

স্বপ্নদ্রষ্টা গুণী ব্যক্তিত্ব ফজলুল হক ১৯৯০ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, এর আগে এই পুরস্কার পেয়েছেন- ফজল শাহাবুদ্দীন, আহমদ জামান চৌধুরী, চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, আবদুর রহমান, গোলাম রাব্বানী বিপ্লব, সৈয়দ শামসুল হক, আমজাদ হোসেন, চিন্ময় মুৎসুদ্দী, মোরশেদুল ইসলাম, ই আর খান, অনুপম হায়াৎ, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম সারওয়ার, নায়করাজ রাজ্জাক, রেজানুর রহমান, সৈয়দ সালাহউদ্দীন জাকী, আরেফিন বাদল, মাসুদ পারভেজ, শহীদুল হক খান, আজিজুর রহমান, মোস্তফা জব্বার, আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া, মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী।