Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এলো ‘হৃদয় জুড়ে’র টাইটেল গান


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিক শিকদার পরিচালিত ছবি ‘হৃদয় জুড়ে’র টাইটেল গান প্রকাশ হয়েছে। বুধবার বিকেলে লাইভ টেকনোলিজসের ইউটিউবে এটি ছাড়া হয়। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইমরান ও বৃষ্টি। সুর করেছেন ইমরান। কোরিওগ্রাফি করেছেন ভারতের পঙ্কজ।

‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর আবার পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার।

বিজ্ঞাপন

‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। এ মাসেই ছবিটি মুক্তির কথা রয়েছে।